রাতে যার কথা মনে পড়ে, সে কখনো তোমার ছিল না | The Person You Miss at Night
রাত হলেই একটা মানুষকে খুব মনে পড়ে।
কিন্তু মজার ব্যাপার হলো —
সে কখনো আমার ছিলই না।
দিনের বেলায় নিজেকে বুঝাতে পারি,
ব্যস্ত রাখি,
হাসি,
মানুষের সাথে কথা বলি।
কিন্তু রাত হলেই সব অভিনয় শেষ হয়ে যায়।
ঘর অন্ধকার হয়,
মোবাইলের আলো জ্বলে,
আর স্মৃতিগুলো একে একে সামনে এসে দাঁড়ায়।
সে কখনো “ভালোবাসি” বলেনি।
কিন্তু তার আচরণ আমাকে বিশ্বাস করিয়েছিল।
সে কখনো প্রতিশ্রুতি দেয়নি।
কিন্তু তার উপস্থিতি আমাকে অভ্যাস করিয়ে ফেলেছিল।
সবচেয়ে বড় ভুলটা কি জানেন?
আমি তার “কিছুটা যত্ন” কে
“ভালোবাসা” ভেবে নিয়েছিলাম।
আমি তার “ফাঁকা সময়” কে
“আমার জন্য সময়” ভেবেছিলাম।
আমি তার “একটু খোঁজ” কে
“সে আমাকে ছাড়া থাকতে পারে না” ভাবতাম।
কিন্তু সত্যিটা ছিল খুব সহজ —
আমি তাকে গুরুত্ব দিতাম,
সে আমাকে অপশন রাখত।
তবুও আজও রাতে তার কথাই মনে পড়ে।
কারণ আমরা মানুষ,
আমরা যাদের সত্যিকারের চাই,
তারা আমাদের না পেলেও আমরা তাদের ভুলতে পারি না।
সব ভালোবাসা সম্পর্ক হয়ে ওঠে না।
কিছু ভালোবাসা শুধু
রাতের নিরবতা আর স্মৃতির ভিতরেই বেঁচে থাকে।
🖤 You miss them more at night, because that’s when you stop pretending.





