Welcome Text

সে ব্যস্ত না, সে বদলে গেছে | When Someone Slowly Stops Caring



v

সে ব্যস্ত না, সে বদলে গেছে | When Someone Slowly Stops Caring

সে এখন আগের মতো নেই।
কিন্তু সে এটা কখনো বলবে না।

আগে সে ব্যস্ত থাকলেও সময় বের করত,
এখন সময় থাকলেও কথা বলে না।

আগে ২ মিনিট রিপ্লাই না দিলে বলত —
“কোথায় গেলে?”

এখন ২ দিন রিপ্লাই না দিলেও বলে —
“Sorry, busy ছিলাম।”

কিন্তু সত্যিটা আমরা দু’জনেই জানি —
সে ব্যস্ত না, সে আর আগের মতো ভাবে না।


Read More Feelings 💔


ভালোবাসা কমে গেলে মানুষ ঝগড়া করে না,
মানুষ চুপ হয়ে যায়।

কথা কমে যায়,
জিজ্ঞেস করা কমে যায়,
খোঁজ নেওয়া কমে যায়।

একসময় যে মানুষটা তোমার মুড বুঝে ফেলত,
এখন সে তোমার কান্নাও বুঝতে চায় না।

তুমি ভাবো —
হয়তো সে স্ট্রেসে আছে,
হয়তো সমস্যা চলছে।

কিন্তু প্রতিদিন কি সমস্যা থাকে?

না।
সমস্যা একটাই —
তুমি আর তার অগ্রাধিকার না।

সবচেয়ে কষ্টের জিনিসটা কি জানো?

সে তোমাকে ছেড়ে যায়নি।
কিন্তু আগের মতো থাকেও না।

তুমি সম্পর্কের ভেতরে থেকেও
একাই হয়ে যাও।

রাতের পর রাত জেগে ভাবো —
“আমি কি বদলে গেছি?”
“আমি কি কম হয়ে গেছি?”

না…
তুমি বদলাওনি।

শুধু সে আগের মতো অনুভব করে না।

🖤 Sometimes, love doesn’t leave… it just becomes less.

0 Comments:

Post a Comment